ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২২

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৯ ডিসেম্বর ২০২২  
করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২২

দেশে ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৮৯ জনে। এসময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩৯ জনে থাকছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৬০৩ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ১৪০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়