ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৬, ১২ এপ্রিল ২০২৩  
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন ফিল্ড হাসপাতাল ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সরকারি কাজে যুক্তরাষ্ট্র সফররত ড. মোমেন বুধবার (১২ এপ্রিল) এক শোকবার্তায় মরহুম জাফরুল্লাহ চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধের পর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মহৎ প্রচেষ্টার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্মরণ করে শোকবার্তায় ড. মোমেন বলেন, সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা সহজলভ্য করতে ডা. জাফরুল্লাহ চৌধুরী সারাজীবন কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধে ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবদানও তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়