ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৩ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৩৪, ১৩ এপ্রিল ২০২৩
জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ছবি: মেসবাহ য়াযাদ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ রাখা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

বারডেমের হিমঘর থেকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মরদেহ শহীদ মিনারে নিয়ে আসা হয়।

আরো পড়ুন:

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১টা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর দেড়টায় রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। 

দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে প্রথম জানাজার জন্য তার মরদেহ নেওয়া হবে। 

শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে সকাল ১০টা থেকে শ্রদ্ধা নিবেদন এবং বাদ জুমা তার দ্বিতীয় জানাজা হবে। তবে দাফনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আজ প্রথম জানাজার পর তার পরিবারের পক্ষ থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়