ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা দুপুরে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৩ এপ্রিল ২০২৩  
ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম জানাজা দুপুরে 

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রথম নামাজে জানাজা আজ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জানাজা অনুষ্ঠিত হবে।
গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান আলতাফুন নেছা মায়া এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। একই স্থানে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হবে।

মঙ্গলবার রাত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় সাভারের গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর মরদেহ রাখা হবে। শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর দ্বিতীয় জানাজা হবে গণবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. জাফরুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার কোয়েপাড়া গ্রামে। তার বাবা হুমায়ন মোর্শেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা আর মা হাছিনা বেগম চৌধুরী ছিলেন গৃহিনী। মা-বাবার ১০ সন্তানের মধ্যে জাফরুল্লাহ চৌধুরী ছিলেন সবার বড়।

মেয়া/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়