ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীর ভাটারা এলাকায় দুইজন গুলিবিদ্ধ

জিসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ২২ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজধানীর ভাটারা এলাকায় দুইজন গুলিবিদ্ধ

ভাটারার ম্যাপ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারা থানার খিলবাড়ির টেক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে দুইজন আহত হয়েছেন।

এরা হলেন পারভেজ (২৬) ও সবুজ সাহা (৩৫)। তারা দুইজনই খিলবাড়ির টেকে ১১২০ নম্বর বাড়িতে ভাড়া থাকেন। পারভেজ ও সবুজ সাহা ওই এলাকার স্কাইলেন ক্যাবল নেটওয়ার্ক লিমিটেডের মালিক বলে জানা গেছে। রাত ৯টার দিকে তাদের ক্যাবল নেটওয়ার্কের অফিসে বসে থাকা অবস্থায় চার-পাঁচজন অপরিচিত সন্ত্রাসী এসে তাদের লক্ষ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীরা গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভাটারা থানার এসআই রবিউল ইসলাম রাইজিংবিডিকে জানান, ঘটনার বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনস্থলে পুলিশ পৌঁছেছে এবং প্রাথমিকভাবে তদন্ত চালানো হচ্ছে।

ক্যাবল নেটওয়ার্ক ব্যবসাকে কেন্দ্র করে কোনো পক্ষ পারভেজ ও সবুজ সাহার ওপর হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন রবিউল ইসলাম।

 

রাইজিংবিডি/ঢাকা/২২ জুন ২০১৪/জিসান/রাসেল পারভেজ 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়