ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রো‌হিঙ্গাদের উন্নয়ন: ডব্লিউএইচও-জাপানের ৩.২ মিলিয়ন ডলারের চুক্তি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
রো‌হিঙ্গাদের উন্নয়ন: ডব্লিউএইচও-জাপানের ৩.২ মিলিয়ন ডলারের চুক্তি

বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে জীবন রক্ষাকারী স্বাস্থ্য সেবা কার্যক্রম চালিয়ে নেওয়া এবং স্বাস্থ্য ব্যবস্থার স্থিতিশীলতা জোরদার করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাপান ৩.২ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্পে চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও ডব্লিউএইচওর বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশিদ মোহাম্মদ এ বিনিময় চুক্তিতে স্বাক্ষর করেন।

ঢাকার জাপান দূতাবাস জানিয়েছে, নতুন এই সহযোগিতা কক্সবাজারে অবস্থানরত ১০ লাখের বেশি মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১২ মাসব্যাপী এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ১.১ মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী ও পার্শ্ববর্তী স্থানীয় জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

ঢাকা/হাসান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়