ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের’ ইফতার ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ৯ মার্চ ২০২৫  
‘গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের’ ইফতার ও দোয়া মাহফিল

মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন ‘গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ’-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ বিশেষজ্ঞ, কর্পোরেট ব্যক্তিত্ব ও অন্যান্য পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের সভাপতি রওশন আলী বুলবুল। প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইজিংবিডি ডটকম-এর প্রকাশক এস এম জাহিদ হাসান ও গ্রোথ এক্সিকিউশন-এর সিইও মোস্তফা কামাল।

বক্তারা মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এইচআর পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি দেশের কর্পোরেট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর বিশেষজ্ঞ ও গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের সদস্যরা অংশ নেন।

শেষে দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির কল্যাণ এবং মানবসম্পদ খাতের উন্নতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়