ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হজযাত্রী‌দের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১২ মার্চ ২০২৫  
হজযাত্রী‌দের সর্বনিম্ন বয়সসীমা নির্ধারণ

চল‌তি বছর পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে সৌ‌দি সরকার। যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে।

বুধবার (১২ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখা থে‌কে হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, ২০২৫ সনের হজে সরকারি-বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সানের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। যা হজযাত্রীর পাসপোর্ট-এর জন্ম তারিখ থেকে ধরা হবে।

১৫ বছর বয়সী নিবন্ধিত শিশু হজযাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজযাত্রীর সঙ্গে গমনকারী অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। বিষয়টি জরুরি ব‌লেও বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়