ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ২৩ জুলাই ২০২৫   আপডেট: ২০:৩৫, ২৩ জুলাই ২০২৫
সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি এন জ্যাকবসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৩ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা ও সাংস্কৃতিক দল বিনিময়, বাংলাদেশী তরুণদের জন্য চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সংস্কৃতি উপদেষ্টা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণে তার মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে বাংলাদেশের সঙ্গে নানা কর্মসূচি গ্রহণের আগ্রহের কথা জানালে উপদেষ্টা তা স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়