ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে নতুন ব্রিজ করা হবে: আসিফ মাহমুদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৭ নভেম্বর ২০২৫  
কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে নতুন ব্রিজ করা হবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘‘কামরাঙ্গীরচরের যাতায়াত ব্যবস্থা উন্নয়নে কোম্পানি ঘাট এলাকায় নতুন ব্রিজ নির্মাণ করা হবে। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেওয়া হবে।’’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “কামরাঙ্গীরচরের রাস্তাঘাট অনেক সরু এবং খেলাধুলার মাঠের অভাব রয়েছে। রাস্তাঘাট প্রশস্তকরণ ও ৫৫ নম্বর ওয়ার্ডে খেলাধুলার জন্য একটি মাঠ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।

ঢাকা/এএএম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়