ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শরিফ ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০০:৪৮, ১৮ ডিসেম্বর ২০২৫
শরিফ ওসমান হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ইনকিবাল মঞ্চের শরিফ ওসমান হাদি। ফাইল ফটো।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে এক বার্তায় জানিয়েছন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন তিনি।

আরো পড়ুন:

প্রধান উপদেষ্টার পোস্টে লেখা হয়েছে, ‍“সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।”

ড. ভিভিয়ান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

১২ ডিসেম্বর ঢাকায় চলন্ত রিকশায় গুলি করা হয় হাদিকে। দেশে চিকিৎসাধীন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠায় সরকার। রাষ্ট্রীয় খরচে সেদেশে হাদির চিকিৎসা চলছে। 

ঢাকা/রায়হান/রাসেল 

সর্বশেষ

পাঠকপ্রিয়