ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা

ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান

ছবি: ভিডিও থেকে নেওয়া

ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে— এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না।”

আরো পড়ুন:

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তরুণ ও নারী ভোটারদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত প্রজন্ম আজ প্রথমবার সত্যিকারের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাচ্ছে।”

তিনি বলেন, “নারীরা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন এবং দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই নির্বাচন তাদের জন্য নতুন সূচনা।”

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়