ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোট কেনাবেচার অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:৩৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ভোট কেনাবেচার অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: ইসি

দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগ ওঠার পর এই বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসি জানায়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোট কেনাবেচার অভিযোগ করা হয়েছে। কমিশনের বক্তব্য হলো-ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনি আইন অনুযায়ী শাস্তিযোগ্য।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোট কেনাবেচার সঙ্গে কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা/এমএসবি/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়