ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু

ঢাকার যাত্রাবাড়ীতেভোট দিতে গিয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে একজন অসুস্থ হয়ে মারা গেছেন। 

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে কাজলা দনিয়া অগ্রদূত বিদ্যানিকেতনের স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নিহতের ছেলে মোহাম্মদ ফারহান ইসরাক নিঝুম বলেন, “সকালের দিকে কাজলার দনিয়া অগ্রদূত স্কুলের ভোটকেন্দ্রে ভোট দিতে যান তিনি বাবা। ওই কেন্দ্রের পাঁচতলায় উঠার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবার হার্টের সমস্যা ছিল। এছাড়া, দুইবার স্ট্রোকও করেছিলেন।” 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মরদহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।”

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়