ঢাকা     শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই আসনের ফল ঘোষণা স্থগিত রাখল ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:৫২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
দুই আসনের ফল ঘোষণা স্থগিত রাখল ইসি

ফাইল ফটো

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।আদালতের আদেশ থাকায় চট্টগ্রাম-২ ও ৪ আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানের সমাপ্তিতে তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফল স্থগিত থাকা চট্টগ্রাম-২ আসনের সরোয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী ধানের শীষ প্রতীকে এগিয়ে আছেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় চট্টগ্রামের বিএনপির দুই প্রার্থী সরোয়ার আলমগীর ও আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ তোলেন তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এতে তাদের প্রার্থিতা নিয়ে জটিলতা তৈরি হয় এবং নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়।

পরে আদালত তাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিলেও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণার ওপর স্থগিতাদেশ জারি করেন। আদালতের ওই নির্দেশনার আলোকে (ইসি) চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা থেকে বিরত থাকল।

ঢাকা/এমএসবি/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়