বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন: মাহফুজ
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ফটো
বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ ছাত্রনেতা কোনো দলের নাম উল্লেখ না করে আজ দুপুরে ফেসবুক স্ট্যাটসে লেখেন, “বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!”
তিনি আরো লিখেছেন, “জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দিবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।”
উল্লেখ্য মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। আর জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। ফলে সংসদে বিরোধী দল তারা।
ঢাকা/রায়হান/ইভা