ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯৯১ সালের পর সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
১৯৯১ সালের পর সংসদ সদস্যদের শপথ পড়ালেন সিইসি

১৯৯১ সালের পর আবারো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যকে শপথ পাঠ করালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ পাঠ করান এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকা এবং রাষ্ট্রপতির মনোনীত কেউ নির্ধারিত না হওয়ায় সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সিইসি শপথ পাঠ করান।

এর আগে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর একই ধরনের পরিস্থিতিতে তৎকালীন সিইসি বিচারপতি আব্দুর রউফ সংসদ সদস্যদের শপথ পাঠ করেছিলেন। সে সময় স্পিকারের অধীনে শপথ গ্রহণ নিয়ে বিরোধ সৃষ্টি হলে আদালতের মতামতের ভিত্তিতে সিইসি শপথ অনুষ্ঠান সম্পন্ন করেন। প্রায় ৩৫ বছর পর আবারও প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকেই শপথ নিলেন নির্বাচিত সংসদ সদস্যরা।

এবার সংসদ সদস্যদের জন্য দুটি পৃথক শপথ পাঠ করানো হয়—একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট ২১২টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭টি আসনে জয় লাভ করে। এছাড়া স্বতন্ত্র ও অন্যান্য দল ৮টি আসনে বিজয়ী হয়। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করেছে।

ঢাকা/এমএসবি/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়