ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার আইনমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার আইনমন্ত্রীর

আইন মন্ত্রণালয়ের সামনে বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মানুষের পাহাড়সমান প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।  তিনি বলেন, “গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের স্মরণে রেখেই দায়িত্ব পালন করব।”

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সামনে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

মো. আসাদুজ্জামান জানান, দেশের মানুষের প্রত্যাশা অনেক বড়। সেই প্রত্যাশা পূরণ করাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণতন্ত্রকে সুদৃঢ় করা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

তিনি জানান, সামনে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও জনগণের আস্থা ও প্রত্যাশাকে সামনে রেখেই কাজ করবেন।

ঢাকা/এএএম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়