ঢাকা     বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ছবি: বিএনপির ফেসবুক পেজ

ত্রয়োদশ সংসদের নির্বাচিত এমপি-মন্ত্রীদের শপথ নেওয়ার পরদিন প্রথম বৈঠক করেছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এই বৈঠক হয়। বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দপ্তরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও বৈঠক করবেন।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে যোগ দেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।

বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৫০ জন সদস্য মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করছেন। 

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়