বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে গতকাল (১৮ ফেব্রুয়ারি) বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা।
পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই মেলা চলবে পুরো রমজান মাসজুড়ে। মেলা প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বইমেলায় এবার ৬১টি স্টল রয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসীর ও হাদীসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বই ৪০% কমিশন এবং বিশেষ কিছু বই ৪০-৭০% কমিশনে পাওয়া যাবে।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ