ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো

চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ সামির আহমেদ (৪০) নামে আরো একজন মারা গেছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

আরো পড়ুন:

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাক্তার শাওন বিন রহমান জানান, আজ দুপুর ১২টার দিকে আইসিইউতে মারা যান সমির। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ও ইনহেলিশন বার্ন ছিল। এই নিয়ে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মা ও ছেলেসহ তিনজন মারা গেলেন। বতর্মানে শিশুসহ ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার ভোরে হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদ- সংলগ্ন এলাকার একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় একই পারিবারের নারী ও শিশুসহ অনেকে দগ্ধ হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান  রানী আক্তার (৪০)। তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। একই দিন রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান রানী আক্তারের ১৭ বছর বয়সী ছেলে শাওন। 

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়