ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অমর একুশে বইমেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৩:০২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
অমর একুশে বইমেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সোয়া এগারোটায় বাংলা একাডেমি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়,‌ আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২৬’। এদিন দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করবেন। 

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হবে। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মেলা পরিদর্শন করবেন।

ঢাকা/রায়হান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়