ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:২৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সকালে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক অনুষ্ঠানে যোগ দিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হন। এরপর পরিবহন পুল ভবনের সামনে দিয়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে রওনা দেন।

প্রধানমন্ত্রী হেঁটে গেলেও ধীরে ধীরে তার পেছনে পেছনে অগ্রসর হয় গাড়িবহর। এ সময় তার আশপাশে ছিলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেনশিয়াল গার্ড রেজিমেন্টসহ (পিজিআর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন:

এর আগে, সকাল ৯টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। পরে কর্মসূচি অনুযায়ী তিনি ওসমানী স্মৃতি মিলনায়তনে যান, যেখানে বেলা ১১টায় একুশে পদক প্রদান অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী।

দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়