ঢাকা     সোমবার   ০২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৭ ১৪৩২ || ১২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রী  

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ২ মার্চ ২০২৬  
ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রী  

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য তিনি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন।

সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক হয় বলে জানিয়েছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরো পড়ুন:

তিনি বলেন, “ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী শাসমুল হকের নেতৃত্বে কয়েকজন বিশেষজ্ঞকে নিয়ে তিনি বৈঠক করেন এবং এ ব্যাপারে তাদের মতামত জানতে চান।”

এর আগে গুলশানের বাসা থেকে সকাল ৯টা ১৩ মিনিটে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। আগের দিনও রবিবার সচিবালয়ে অফিস করেন তিনি।

আতিকুর রহমান রুমন আরো জানান, শেরেবাংলা নগরে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নের বিষয়েও প্রধানমন্ত্রী স্থপতিদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন।

এছাড়া, প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন।
মন্ত্রীদের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানায় বাসস। 

এছাড়া, ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়