ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব আলাউদ্দিন আল আজাদ
নতুন ধর্ম সচিব নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক তাকে এই নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৪৯ ধারা অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
ঢাকা/আসাদ/সাইফ