ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১২:০৮, ১২ মার্চ ২০২৬
স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

স্পিকার হিসেবে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। 

ত্রয়োদশ সংসদে স্পিকার হিসেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল হোসেন নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে তাদের নির্বাচিত করা হয়েছে।

আরো পড়ুন:

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন।

তিনি জানান, জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য (ভোলা–৩) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং তিনি এই দায়িত্বপালনে সম্মত আছেন। সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন হুইপ রকিবুল ইসলাম। প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।

এরপর ডেপুটি স্পিকার পদেও একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি। তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদারের প্রতি আহ্বান জানান। প্রস্তাব উত্থাপনের পর এটি সমর্থন করেন আরেক হুইপ আশরাফ উদ্দীন নিজান। প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। 

এরপর অদিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন সভাপতি। 

অ্যাডভোকেট কায়সার কামাল ত্রয়োদশ সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হন। গত ১৭ ফেব্রুয়ারি তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়