ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২২ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ১২ মার্চ ২০২৬   আপডেট: ১১:৫৮, ১২ মার্চ ২০২৬
জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অধিবেশনে দেওয়া বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন তিনি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পরিকল্পনা, উন্নয়ন কার্যক্রম এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে পৌঁছে অধিবেশনে যোগ দেন।

রাষ্ট্রপতির আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন বেলা ১১টায় সংসদ কক্ষে শুরু হয়। প্রথম দিনই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। ভাষণ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‍“জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়াই সরকারের প্রধান লক্ষ্য।” অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

সংসদ অধিবেশন উপলক্ষে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়