হাদি, আবরার, ফেলানির নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তের দাবি
সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংসদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়। এছাড়া, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়। তবে এ তালিকায় আরো তিনটি নাম প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদে তিনি শরিফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ, ফেলানী খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, শোক প্রস্তাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া, নিজামী, সাঈদীসহ আরো কিছু নাম বিরোধী দলের পক্ষ থেকে সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের শোক প্রাস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
ঢাকা/এএএম/ইভা