ডেপুটি স্পিকার
বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
সোমবার (১৬ মার্চ) ডেপুটি স্পিকার জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি দৈনিক নিউজ ক্লিপিং, বিভিন্ন দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল, সংসদীয় বিতর্ক ও ব্রিটিশ সংসদীয় বিতর্ক ‘হ্যানসার্ট' সংরক্ষণে সংসদ গ্রন্থাগারের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করেন।
তিনি সংসদ গ্রন্থাগারের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য গণপূর্তসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শাখাকে সমন্বয় করার জন্য গুরুত্বারোপ করেন। সরকারি গেজেট ও ডিএলআর ধারাবাহিকভাবে সংরক্ষণ করার জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় সংসদ-সদস্যদের অংশগ্রহণে গ্রন্থাগারের পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী ডেপুটি স্পিকার লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/এসবি