ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল ফিতরের জামাত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ১৭ মার্চ ২০২৬  
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল ফিতরের জামাত

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এ বছর সেখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সব মুসল্লিকে অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মুঠোফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়