ঢাকা     শনিবার   ২৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৫ ১৪৩২ || ৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৮ মার্চ ২০২৬  
স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে তার স্ত্রী দিলারা হাফিজ। ফাইল ফটো

জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আরো পড়ুন:

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

দিলারা হাফিজের জানাজা ও দাফনের সময়সূচি জানিয়ে তিনি বলেন, “দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে নিয়ে আসা হবে। পরদিন সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর নামাজের পর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে তাকে দাফন করা হবে।”

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়