ফরিদপুর ও শেরপুরে নতুন ডিসি
ফরিদপুর ও শেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের ডিসি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।
নতুন দায়িত্ব পাওয়া মাজহারুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। আর ফরিদা ইয়াসমিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা/ এএএম/ইভা