ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে অপহৃত শ্রমিকদের জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১১:৪৮, ২৩ এপ্রিল ২০২৬
বান্দরবানে অপহৃত শ্রমিকদের জন্য ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ফাইল ফটো

বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের একটি রবার বাগান থেকে অপহরণ করা ছয় শ্রমিকের মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করেছে সন্ত্রাসীরা। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের হাতিরডেরা এলাকার বাগান থেকে শ্রমিকদের অপহরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বাগানে মালিক ইসমাইল বলেন, “বুধবার রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা ২০ লাখ টাকা দাবি করেছে।”

আরো পড়ুন:

আরো পড়ুন: বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ 

অপহৃত শ্রমিকরা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। তাদের নাম জানা গেলেও ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধি জানান, কাজ শেষ করে রাবার শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করেছিলেন। রাতে অস্ত্র হাতে ও কালো মুখোশ পরিহিত সন্ত্রাসীরা এসে শ্রমিকদের  মারধর করে। পরে তাদেরকে চোখ বেধে নিয়ে যায়। রাতে অপহরণের ঘটনাটি ঘটলেও ভোরে তা জানাজানি হলে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

টংকাবতী ইনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়াং ম্রো বলেন, “রাতে ছয়জন রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করা হয়েছে।”

টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, “অপহরণ খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাচ্ছেন। উদ্ধারের অভিযান চলমান।” 

ঢাকা/চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়