ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ 

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:১১, ২৩ এপ্রিল ২০২৬
বান্দরবানে ৬ রাবার শ্রমিককে অপহরণের অভিযোগ 

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। 

বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের হাতিরডেরা নামক এলাকার বাগান থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। 

আরো পড়ুন:

অপহৃত শ্রমিকরা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে টংকাবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মায়ই ম্রো বলেন, “বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালো পোষাকধারী একটি দল শ্রমিকদের অপহরণ করেছে বলে শুনেছি। কে বা কারা কাজটি করেছে এ বিষয়ে জানি না। এখন ঘটনাস্থলে যাচ্ছি, তারপর বলা যাবে।”

এ বিষয়ে জানতে বাগান মালিক ইসমাইলের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, “আমরা অপহরণের ঘটনার বিষয়টি জানতে পারছি। যাচাই-বাছাই করা হচ্ছে।” 

ঢাকা/চাইমং/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়