ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৩ এপ্রিল ২০২৬  
নরসিংদীতে সরকারি রাস্তা কেটে আনারস চাষ, কারাদণ্ড

নরসিংদীর বেলাবো উপজেলায় সরকারি রাস্তা কেটে আনারস চাষের অভিযোগে কাজল মিয়া নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের বাহেরচর এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজ সারতাজ জায়েদ।

আরো পড়ুন:

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজল মিয়া দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা কেটে সেখানে আনারস চাষ করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজ সারতাজ জায়েদ আদালত বসিয়ে অভিযুক্তকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজ সারতাজ জায়েদ বলেন, “সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিসাধনের মতো অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়