ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খোলামেলা পোশাকে কেউ পায় তালি, কেউ খায় গালি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৭, ৩০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 খোলামেলা পোশাকে কেউ পায় তালি, কেউ খায় গালি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গ্র্যামি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পোশাক। হ্যাঁ, ঠিকই পড়েছেন, প্রিয়াঙ্কা চোপড়া নয়, তার পোশাক নিয়েই বেশি সমালোচনা হচ্ছে। অনুষ্ঠানে ডিপ ভি নেকলাইন পোশাকে দেখা যায় তাকে। বুক খোলা গাউন, নাভির উপর থাকা একটি উজ্জ্বল পাথর সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছে।

প্রিয়াঙ্কার এই সাহসী পোশাক নিয়ে বইছে সমালোচনার ঝড়। এ ধরনের পোশাক ভারতীয় ঐতিহ্যের বিরুদ্ধে যাওয়ায় তাকে ‘গালি’ দিতেও দ্বিধা করছেন না নেটিজেনরা। তবে এমন নয় যে, প্রিয়াঙ্কাকে এবারই প্রথম এ ধরনের পোশাকে দেখা গেছে। তাছাড়া কেবল প্রিয়াঙ্কা নন, বলিউডের বর্তমান সময়ের অনেক জনপ্রিয় অভিনেত্রীকেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রায়ই ডিপ ভি নেকলাইন পোশাকে দেখা গেছে। অথচ কারো বিরুদ্ধে তখন ভারতীয় সংস্কৃতি ধ্বংসের অভিযোগ ওঠেনি। বলা যায়, তারা এই ফ্যাশনে প্রশংসিত হয়েছেন। দেখে নিন ডিপ ভি নেকলাইন পোশাকে কোন তারকা কীভাবে নজর কেড়েছিলেন।

২০০৮ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই

 

২০০৯ সালে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ

 

২০১৯ সালের অক্টোবরে এক ফটোশুটে সোনম কাপুর। একই বছরের কান ফিল্ম ফেস্টিভ্যালেও এ ধরনের পোশাক পরেছিলেন তিনি

 

২০১৪ সালে আইফা অ্যাওয়ার্ড মঞ্চে কারিনা কাপুর

 

২০১৯ সালে এলি বিউটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জাহ্নবি কাপুর

 

২০১৮ সালে জিকিউ স্টাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আলিয়া ভাট

 

২০১৭ সালে ট্রিপল এক্স সিনেমার অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়