ঢাকা     শুক্রবার   ২০ মার্চ ২০২৬ ||  চৈত্র ৭ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রিয়াঙ্কার নেকলেস তৈরিতে সময় লেগেছে ১৩০০ ঘণ্টা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২০ মার্চ ২০২৬   আপডেট: ১০:২২, ২০ মার্চ ২০২৬
প্রিয়াঙ্কার নেকলেস তৈরিতে সময় লেগেছে ১৩০০ ঘণ্টা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। গত ১৫ মার্চ রাতে (বাংলাদেশ সময় ১৬ মার্চ ভোর) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এ আসরে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও।

ভারতের ‘দেশি গার্ল’ বর্তমানে আদতেই গ্লোবাল স্টার। ২০২৬ সালের একাডেমি পুরস্কারের অনুষ্ঠানে অন্যতম উপস্থাপক হিসেবে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এ মঞ্চে খ্যাতনামা স্প্যানিশ অভিনেতার পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনকে মুক্ত করার দাবিতে লাইমলাইট কেড়ে নেন এই অভিনেত্রী। তবে ফ্যাশন দুনিয়ায় চর্চায় পরিণত হয়েছে প্রিয়াঙ্কার সাজপোশাক।

লস অ্যাঞ্জেলেসের আইকনিক ডলবি থিয়েটারে সাদা অফ শোল্ডার গাউনে ধরা দেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে লাইমলাইট কেড়ে নেয় নায়িকার গলায় শোভাবর্ধক ‘স্নেক নেকলেস’। প্রিয়াঙ্কার সর্পপ্রেমের নিদর্শন এই প্রথম নয়, এর আগেও পোশাক কিংবা গহনায় সর্পিল প্যাটার্নের ডিজাইনে চোখ ধাঁধিয়েছেন তিনি। এবার অস্কার গালিচাতেও তার অন্যথা হয়নি।

সাদা রঙের গাউনের সঙ্গে বুলগারির বহুমূল্যবান নেকলেস পরেছিলেন প্রিয়াঙ্কা। আর সেই গহনাই এখন পশ্চিমা বিনোদন দুনিয়া থেকে ফ্যাশন জগতের আলোচ্য বিষয় হয়ে উঠেছে। কেন? কারণ ‘সার্পেন্টি ইলুসিও হাই জুয়েলারি নেকলেস’ নামে পরিচিত এই গহনা তৈরি করতে সময় লেগেছে ১ হাজার ৩০০ ঘণ্টা।

প্রিয়াঙ্কার নেকলেসের বিশেষত্ব কী? আসলে বুলগারির আইকনিক সর্পিল মোটিফের নেকলেসটি গলার চারপাশে অনেকটা বর্মের মতো শোভাবর্ধন করে। যা কি না ১৪ ক্যারেট মাদাগাস্কার নীলকান্তমণি, রকমারি হীরা, বহুমূল্যবান পান্না-গোমেদ দিয়ে তৈরি। এদিন অস্কার আফটার পার্টিতে প্রিয়াঙ্কার সঙ্গে যোগ দেন তার স্বামী গায়ক নিক জোনাসও।

অস্কার শেষের নৈশপার্টিতেও প্রিয়াঙ্কা চোপড়ার সাজপোশাক ফ্যাশন দুনিয়ার নজর কাড়ে। রুপালি শিমারি গাউনের সঙ্গে লম্বা পশমের ভেইলে নতুন স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়