ঢাকা     মঙ্গলবার   ১৯ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩৩ || ২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ধানুশ আমাকে রোমান্স শিখিয়েছেন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৫, ১৯ মে ২০২৬   আপডেট: ০৮:১৯, ১৯ মে ২০২৬
‘ধানুশ আমাকে রোমান্স শিখিয়েছেন’

তামিল-মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহনান। এক যুগের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন। রজনীকান্ত, মোহনলাল, থালাপাতি বিজয়, ধানুশের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন। ‘মারন’-এর মতো অ্যাকশধর্মী সিনেমায় ধানুশের সঙ্গে জুটি বেঁধেছেন মালবিকা। একসঙ্গে কাজ করতে গিয়ে টেকনিক্যাল বিষয়ের পাশাপাশি ধানুশের কাছ থেকে ‘ক্যামেরায় রোমান্স’ করাও শিখেছেন এই তারকা।

 

আরো পড়ুন:

ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মালবিকা মোহনান বলেন, “ধানুশের কাছ থেকে অভিনয়ের অনেক টেকনিক্যাল বিষয় শিখেছি। অভিনয় খুবই প্রযুক্তিনির্ভর একটি ব্যাপার। আপনি ভালো অভিনেতা হতে পারেন, কিন্তু ক্যামেরার সঙ্গে কীভাবে কাজ করতে হয় বা ক্যামেরায় আবেগ কীভাবে ফুটিয়ে তুলতে হয়, তা না জানলে সেই অভিনয়ে মূল্য অনেকটাই কমে যায়।”

ক্যামেরায় কীভাবে রোমান্স করতে হয়, তা মালবিকাকে শিখিয়েছেন ধানুশের কাছ থেকে। এ তথ্য স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “ক্যামেরায় কীভাবে রোমান্স করতে হয়, তা আমাকে শিখিয়েছেন ধানুশ। যেমন: কীভাবে চোখের ব্যবহার করতে হয়, নির্দিষ্ট আবেগ ফুটিয়ে তুলতে মুখের অ্যাঙ্গেল কেমন হবে, ২৪ ফ্রেমের বদলে ৪৮ ফ্রেমে অভিনয় কীভাবে করতে হয় ইত্যাদি।”

 

একটি দৃশ্যরে শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে মালবিকা মোহনান বলেন, “আমার এখনো একটি দৃশ্যের কথা মনে আছে। দৃশ্যটি একটি পুলিশ স্টেশনে ছিল। সেখানে জোরে, অনেকটা অতিরঞ্জিতভাবে কাঁদছিলাম। কিন্তু দৃশ্যটি স্লো মোশনে ধারণ করায় দেখতে খুব বিভ্রান্তিকর লাগছিল। তখন ধানুশ বলেছিলেন, ‘না, এটা হচ্ছে না। কান্নাটা একটু ভেতরে ধরে রাখার চেষ্টা করো।’ আরো সংযতভাবে আবেগ প্রকাশ করতে বলেছিলেন তিনি। এরপর দৃশ্যটি অনেক ভালো দেখায়। শুনতে ছোট বিষয় মনে হলেও, এমন প্রযুক্তিগত বিষয়গুলো আমি তার কাছ থেকে শিখেছি, যা একজন অভিনেত্রী হিসেবে আমাকে তৈরি করেছে।”

২০১৩ সালে মালায়ালাম ভাষার ‘পাত্তাম পোল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মালবিকার। ২০১৭ সালে ইরানি নির্মাতা মাজিদ মাজিদি নির্মাণ করেন ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমা। হিন্দি ভাষার এ সিনেমায় অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়ান মালবিকা। তারপর ‘মাস্টার’, ‘দ্য রাজাসাব’, ‘পেত্তা’-এর মতো সিনেমা উপহার দেন তিনি। 

 

মালবিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য রাজাসাব’। চলতি বছরের ৯ জানুয়ারি মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে রয়েছে তামিল ভাষার ‘সরদার টু’ ও ‘পকেট নোবেল’ সিনেমার কাজ। ‘পকেট নোবেল’ সিনেমায় তার সহশিল্পী কার্তি, ‘সরদার টু’ সিনেমায় রয়েছেন বিজয় সেতুপাতি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়