ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অসুস্থ নেতাদের দেখতে গেলেন বিএনপি মহাসচিব

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসুস্থ নেতাদের দেখতে গেলেন বিএনপি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর ছেলে সারফাত ওয়াসিউদ্দিন ও হৃদরোগে আক্রান্ত ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   

স্থায়ী কমিটির বৈঠকের আগে সোমবার বিকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাদের দেখতে যান তিনি।

এ সময়ে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

পরে রাতে গুলশানে স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ডেঙ্গু মশা নিধনে। আইসিডিডিআরবি পূর্ব সর্তকবার্তা দিয়েছিলো যে ঔষধগুলো ব্যবহার করছে সেটা কার্য্করী নয়, সেসব ঔষধ বাদ দিয়ে নতুন কার্য্কর ঔষধ আনতে বলেছিলো। দুই সিটি করপোরেশনগুলো সেটাকে গুরুত্ব না দিয়ে ইতিমধ্যে তারা ৫০ কোটি টাকার ঔষধ ব্যবহার করেছে।

তিনি বলেন, এখন ঢাকা শহরের হাসপাতালগুলোতে কোনো বড খালি নেই। চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ অনেকে মারা গেছেন।

ডেঙ্গুর বিষয়ে জনগনকে সচেতন হতে সারাদেশে লিফলেট বিতরনেরও সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। বিএনপিসহ সকল অঙ্গসংগঠন এই লিফলেট বিতরনে কাজ করবে।

রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/সাওন/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়