ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবুল কালামকে যুব সংহতি থেকে অব্যাহতি

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৮ আগস্ট ২০২১  
আবুল কালামকে যুব সংহতি থেকে অব্যাহতি

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম মজুমদার (কুমিল্লা) কে সকল পদ ও পদ‌বি থেকে অব্যাহতি দেওয়া হ‌য়ে‌ছে।

শ‌নিবার (২৮ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির নি‌র্দে‌শে এ সিদ্ধান্ত নেওয়া হ‌য়।

জাতীয় পা‌র্টির প্রেস উইং জানায়, আবুল কালাম মজুমদার (কুমিল্লা) প্রতিনিয়ত জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এ অশালীন ও কুরুচিপূর্ণ পোস্ট ও মন্তব্য করে যাচ্ছিলেন। এতে জাতীয় যুব সংহতির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত আবুল কালাম মজুমদারকে জাতীয় যুব সংহতির সকল পদ ও পদবি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

নঈমুদ্দীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়