স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি তার গুলশানের বাসভবনে ফিরে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে ৫টা ৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।
মেয়া/এনএইচ
দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না: প্রধানমন্ত্রী