ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ২৯ এপ্রিল ২০২৩   আপডেট: ১১:৩০, ২৯ এপ্রিল ২০২৩
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

আরো পড়ুন:

 বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এতথ্য জানিয়েছেন। 

প্রসঙ্গত, খালেদা জিয়া দুর্নীতি মামলার দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গ ছয় মাসের জন্য মুক্তি পান তি‌নি। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়ে‌ছে। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন আছেন। তার ফুসফুস জটিলতা, ডায়াবেটিস, চোখের সমস্যা, লিভার সিরোসিসসহ নানা শারী‌রিক সমস্যা র‌য়ে‌ছে।

মেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়