ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারাবন্দি হাবিবের বাসায় গেলেন রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৩১ মার্চ ২০২৪  
কারাবন্দি হাবিবের বাসায় গেলেন রিজভী

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কারাবন্দি হাবিবুর রহমান হাবিবের শ্যামলীর বাসায় গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রোববার (৩১ মার্চ) সকাল ১০টায় রিজভী হাবিবের বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।

আরো পড়ুন:

রিজভী ঈদের আগেই হাবিবুর রহমান হাবিবসহ কারাগারে বন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান। এ সময় তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
 

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়