ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেভিল হান্টে ‘গায়েবি মামলা’ দেওয়ার অভিযোগ জিএম কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫  
ডেভিল হান্টে ‘গায়েবি মামলা’ দেওয়ার অভিযোগ জিএম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্য্যান জিএম কাদের অভিযোগ করেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধীমত দমন করা হচ্ছে এবং গায়েবি মামলা দেওয়া হচ্ছে ।

সোমবার জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়েছে।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, “জাতীয় পার্টির ওপর জুলুম-নির্যাতন চলছে। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের জামিন দেওয়া হচ্ছে না।”

রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

এসব ঘটনার নিন্দা জানিয়ে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি।

ঢাকা/হাসান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়