ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিবন্ধনের বিষয়ে জানতে ইসিতে এনসিপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২৫  
নিবন্ধনের বিষয়ে জানতে ইসিতে এনসিপির প্রতিনিধিদল

সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে যায় এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদল

রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধনের বিষয়ে অগ্রগতি জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে গেছে দলটির প্রতিনিধিদল। 

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে যান তারা। তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিনিধিদলে আরো আছেন- দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

দলীয় সূত্র জানিয়েছে, এনসিপির নেতারা দলটির নিবন্ধন ও প্রতীক নিয়ে সিইসি সঙ্গে আলোচনা করবেন।

এদিকে, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দল। নির্বাচন কমিশনের অনুমোদন সম্পন্ন হলে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধন দেওয়ার জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হয়েছে। তবে, কমিশন চাইলে প্রস্তাবিত তালিকায় সংযোজন-বিয়োজন করতে পারবে।

ঢাকা/রায়হান/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়