ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জেবুকে সঙ্গে নিয়ে এলেন তারেক রহমান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫  
জেবুকে সঙ্গে নিয়ে এলেন তারেক রহমান

দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ঐতিহাসিক প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত হয়েছে এক মিষ্টি চমক। তারেক রহমান সঙ্গে এনেছেন তার কন্যার প্রিয় বিড়াল জেবুকে।  

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জেবুর ছবি শেয়ার করে এ তথ্য জানানো হয়। 

সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি তারেক রহমানের কন্যা জাইমা রহমানের পোষা বিড়াল। জেবু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় পরিচিত। দেশে ফেরার আগে তার ছবি নানা পোস্ট ও কমেন্টের মাধ্যমে ভাইরাল হয়েছিল।

এরইমধ্যে চালু করা হয়েছে জেবুর নিজস্ব একটি ফেসবুক পেজ।

হালকা মেজাজ ও কিছুটা কৌতুকপূর্ণ (স্যাটায়ার) ধাঁচের কনটেন্ট দিয়ে সাজানো জেবুর নতুন এই পেজটি অনলাইনে বিড়ালপ্রেমীদের নজর কেড়েছে। 

চলতি বছরের শুরুর দিকে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এটি নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে। এরপর জেবুর আরো কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তার বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, “বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটাকে খুব ভালোবাসি এবং পছন্দ করি।”

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়