ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫৪, ১৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে দলটির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেন। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।

বিএনপির দলীয় সূত্র জানায়, প্রায় আধাঘণ্টার এই বৈঠকে শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় জেমিসন গ্রিয়ার জানতে চান, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার বিষয়ে তারেক রহমানের অবস্থান কী। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া আলোচনার বিষয়ে তার মনোভাব কী- সেটিও জানতে চাওয়া হয়।

জবাবে তারেক রহমান স্পষ্টভাবে জানান, সরকার যে আলোচনা ও সমঝোতায় পৌঁছেছে, তাতে বিএনপির সম্মতি রয়েছে। সরকার যেভাবে বাণিজ্য আলোচনা এগিয়ে নিয়েছে, সে বিষয়ে বিএনপির কোনো দ্বিমত বা আপত্তি নেই।

ঢাকা/আলী/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়