ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ফটো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যেই ঢাকা ছাড়ছেন ভোটাররা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরাও নিজ নিজ এলাকার কেন্দ্রে ভোট দেবেন।

বুধবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত দলটির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন তা জানিয়েছেন।

আরো পড়ুন:

এনসিপির শীর্ষ নেতাদের ভোটকেন্দ্র ও ভোটদানের সময়সূচি:

ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ১৬২. এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা), বাড্ডা কেন্দ্র ভোট দেবেন। দলটির সদস্য সচিব ও রংপুর- ৪ আসনের প্রার্থী আখতার হোসেন ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর) কাউনিয়া (সেন্টার বাড়ির পাশেই) তার মাকে নিয়ে ভোট দিতে যাবেন।

আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ (বাঁয়ে)


এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাজধানীর গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, নিউমার্কেট কেন্দ্রে সকাল ৯টায় ভোট দেবেন। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লার গোপালনগর হাইস্কুল, ৩ নং রসুলপুর ইউনিয়নে ভোট দেবেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সার্জিস আলম- বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে নির্বাচনের প্রথম ঘণ্টায় ভোট দেবেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার ঘোড়াশাল পাইলট স্কুলে সকাল সাড়ে ৭টায় ভোট দেবেন। দলটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন মারকাজুল উলুম মাদ্রাসা, ৭১ নং ওয়ার্ড, সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী এবং এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সকাল ৮টায় ভোট দেবেন।

ঢাকা/রায়হান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়