ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সংবাদ স‌ম্মেল‌নে শামীম পা‌টোয়ারী 

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাপা‌কে হারা‌নো হ‌য়ে‌ছে

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাপা‌কে হারা‌নো হ‌য়ে‌ছে

র‌বিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ স‌ম্মেল‌ন করেন জাপার মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনায় ম্যাটিকুলাস ডিজাইনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। 

র‌বিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ স‌ম্মেল‌নে এ অভিযোগ করেন তি‌নি।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট বৈষম্যের অভিযোগ তুলে শামীম পা‌টোয়ারী বলেন, “অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, যেন জাতীয় পার্টি একটি আসনেও না জিতে। এক ভাগ ভোটও যেন না পায়, তার জন্য নীলনকশার নির্বাচন করা হয়। জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে আমাদেরকে তৃতীয় করা হয়েছে, জামানত বাজেয়াপ্ত করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সাথে অসামঞ্জস্যপূর্ণ ও জাতীয় পার্টি জন্য বিস্ময়কর। তথাপি, তারেক রহমান ও নতুন সরকারকে আমরা অভিনন্দন জানাই। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে, আমরা এটাই প্রত্যাশা করি।” 

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীদের ঘিরে মব সৃষ্টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শামীম হায়দার পা‌টোয়ারী। 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার  অতিরিক্ত মহাসচিব রেজাউল ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস‌্য আলমগীর শিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, মঈনুর রাব্বী রুম্মান, উপদেষ্টা খলিলুর রহমান খলিল, জাহিদুর রহমান জাহিদ, ভাইস চেয়ারম্যান আখতার হোসেন, আব্দুস সোবহান, হেলাল উদ্দিন হেলাল, মো. সেলিম, আবুল খায়ের, মিজানুর রহমান মিরু, মাহমুদ আলম, মোহাম্মদ আবু ওয়াহাব, ইঞ্জিনিয়ার জুবায়ের, মোড়ল জিয়াউর রহমান, নাজমুল ইসলাম, আব্দুর রহিম প্রমুখ।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়