এনসিপির বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আদীব, সদস্য সচিব সিফাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতকে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আগামী ২৮ ফেব্রুয়ারি এনসিপির এক বছর পূর্তি উপলক্ষে উদযাপন বাস্তবায়ন কমিটি গঠন করা হলো।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির অন্য সদস্যরা হলেন: নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহিন, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট হুমায়রা নূর, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির প্রমুখ।
ঢাকা/রায়হান/রফিক